পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

হাফেজ ও মাওলানা ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: তালতলা, রাধানগর, দেবিদ্বার, কুমিল্লা – হাদিয়া আলোচনা সাপেক্ষে

কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাধানগর ডাকঘরের তালতলা গ্রামে অবস্থিত তালতলা উত্তরপাড়া শাহী জামে (বড় মসজিদ) মসজিদের জন্য একজন ইমাম ও খতিব নিয়োগ দেওয়া হবে। ঠিকানা: গ্রাম: তালতলা, পোস্ট: রাধানগর, উপজেলা: দেবিদ্বার, জেলা: কুমিল্লা। প্রার্থীকে অবশ্যই হাফেজে কুরআন ও মাওলানা হতে হবে, সুন্দর কুরআন তিলাওয়াত করতে হবে এবং জুমার খুতবা ও বিভিন্ন দ্বীনি বিষয় সুন্দর, স্পষ্ট ও প্রাঞ্জলভাবে উপস্থাপনের যোগ্যতা থাকতে হবে। ইমামতিতে ন্যূনতম ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দায়িত্বের মধ্যে রয়েছে ৫ ওয়াক্ত সালাত সঠিক সময়ে ইমামতি করা, মক্তব পড়ানো এবং জুমার খুতবা প্রদান করা। যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষণীয় বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং আবাসন ও অন্যান্য সুবিধার ব্যবস্থা রয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সনদপত্র, জীবনবৃত্তান্ত (CV), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আগামী ২০ নভেম্বর ২০২৬ খ্রি. শুক্রবার সকাল ৯:০০ ঘটিকায় মসজিদ কমিটির ঠিকানায় সরাসরি হাজির থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগাযোগ: সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ, তালতলা উত্তরপাড়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটি, দেবিদ্বার, কুমিল্লা – ০১৭২৩৮৩৪*** 🔒, ০১৬১১৬৫৭*** 🔒, ০১৮৬৭৮১৫*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →