পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – নন্দলালপুর কবরস্থান জামে মসজিদ, কুতুবপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ – সম্মানী ৭,০০০–৮,০০০ টাকা

কুতুবপুর এলাকাবাসী পরিচালিত নন্দলালপুর কবরস্থান জামে মসজিদ, কুতুবপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ-এর জন্য একজন মুয়াজ্জিন আবশ্যক। সুন্দর ও সুমধুর আজান ও তেলাওয়াতে দক্ষ হতে হবে; মক্কা-মদিনার আজান জানা থাকলে অগ্রাধিকার। হাফেজ + হেদায়াতুন্নাহু পর্যন্ত পড়াশোনা অথবা দাখিল পাস হতে হবে। ৩ তারাবীহ পড়াতে পারলে অগ্রাধিকার দেওয়া হবে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ২৮ বছর বা তার বেশি হতে হবে। পরিবারসহ মসজিদের কোয়ার্টারে থাকা বাধ্যতামূলক এবং সার্বক্ষণিক মসজিদে অবস্থান করতে হবে। সম্মানী ৭,০০০–৮,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। ২ রুমের কোয়ার্টার, অ্যাটাচড ওয়াশরুম ও কিচেন, মহল্লার পক্ষ থেকে খাবারের ব্যবস্থা, ৬ মাস পর থেকে দুই ঈদে ৫০% বোনাস, তারাবীহ পড়ালে ভালো মানের হাদিয়া এবং মসজিদের ভিতরে টিউশনি করার সুযোগ রয়েছে। যোগাযোগের ক্ষেত্রে ইকো/সাউন্ডমুক্ত আজান ও তেলাওয়াতের ভিডিও WhatsApp-এ পাঠাতে হবে। ভিডিও পছন্দ হলে নিজ খরচে মসজিদে এসে সরাসরি ইন্টারভিউ দিতে হবে। মাগরিব ও এশার আজানের মাধ্যমে সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। পছন্দনীয় প্রার্থীকে এক সপ্তাহের মধ্যেই নিয়োগ দেওয়া হবে। যোগদান সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে। বয়সসীমা ২৮+ (NID অনুযায়ী)। ফোন করা সম্পূর্ণ নিষেধ, শুধু WhatsApp ভিডিওর মাধ্যমে যোগাযোগ করতে হবে। দায়িত্ব: মুয়াজ্জিনের নিয়মিত দায়িত্বের পাশাপাশি মসজিদের দেখাশোনা এবং ইমাম ও খাদেম সাহেবের অনুপস্থিতিতে তাঁদের দায়িত্ব পালন করতে হবে। সরাসরি ইন্টারভিউ ও যোগদানের স্থান: নন্দলালপুর কবরস্থান জামে মসজিদ।
যোগাযোগ: ০১৯৩১৫০০*** 🔒 (WhatsApp)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ