আহলে হাদিস ইমাম ও খতিব এবং মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিকানা: কাঞ্চন উত্তরপাড়া, রূপগঞ্জ থানা, রূপগঞ্জ উপজেলা, নারায়ণগঞ্জ জেলা, ঢাকা বিভাগ। বেতন: আলোচনা সাপেক্ষে।
কাঞ্চন উত্তরপাড়া, রূপগঞ্জ থানা, রূপগঞ্জ উপজেলা, নারায়ণগঞ্জ জেলা, ঢাকা বিভাগ। কাঞ্চন উত্তরপাড়া বায়তুল ফালাহ আহলে হাদিস জামে মসজিদের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন লোক নিয়োগ করা হবে। ইমাম ও খতিব পদের জন্য দাওরায়ে হাদিস সম্পন্ন হতে হবে, হাফেজে কুরআন হতে হবে, ইমামতি ও খুতবা প্রদানে অভিজ্ঞ হতে হবে এবং শুদ্ধ তিলাওয়াত ও সুন্দর বাচনভঙ্গির অধিকারী হতে হবে। মুয়াজ্জিন পদের জন্য অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন হতে হবে এবং সুন্দর কণ্ঠস্বর ও শুদ্ধ উচ্চারণের অধিকারী হতে হবে। বিশেষ যোগ্যতা: উভয় পদের প্রার্থীদের সুশিক্ষিত, মার্জিত, উত্তম চরিত্রের অধিকারী এবং সুমিষ্ট ভাষায় কথা বলতে পারদর্শী হতে হবে। বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীদের জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন: 01728064*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
