ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – কাওরাইদ উত্তর মড়লপাড়া জামে মসজিদ, শ্রীপুর, গাজীপুর – হাদিয়া আলোচনা সাপেক্ষে
কাওরাইদ উত্তর মড়লপাড়া জামে মসজিদ, মড়লপাড়া, কাওরাইদ, শ্রীপুর, গাজীপুরের জন্য একজন ইমাম নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে কওমী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস পাস, ৩০ থেকে ৫০ বছর বয়সী ও বিবাহিত হতে হবে। অবশ্যই সুন্নাতের পাবন্দী, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না। তাবলিগে সময় লাগানো, জুমার বয়ানে পারদর্শী ও পূর্বে ইমামতির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। হাফেজ ও মাওলানা প্রার্থীদেরও অগ্রাধিকার দেওয়া হবে। হাদিয়া ও ছুটি মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগাযোগ: ০১৯১৬০৬৩***
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
