পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

সুন্নী আকিদার ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – যশোদল, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ – বেতন আলোচনা সাপেক্ষে

ঐতিহাসিক বরইতলা জামে মসজিদ, যশোদল, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পরিচালনা, জুমার বয়ান ও খুতবা প্রদান এবং মক্তব পরিচালনার জন্য ০১ জন যোগ্য, দক্ষ ও সুন্নী আকিদার ইমাম ও খতিব নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই হিফজুল কোরআন অথবা সমমানের কওমি/আলিয়া মাদরাসা থেকে দাওরায়ে হাদিস/মাস্টার্স পাস হতে হবে। সহীহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত এবং মাসআলা-মাসায়েলে পারদর্শী হতে হবে। জুমার নামাজে সুন্দর ও আকর্ষণীয় বয়ান পেশ করার দক্ষতা থাকতে হবে। ইতিপূর্বে কোনো মসজিদে ইমামতি বা খতিব হিসেবে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ন্যূনতম কমপক্ষে ২৫ হতে হবে (অভিজ্ঞদের জন্য শিথিলযোগ্য)। প্রার্থীকে অবশ্যই ইসলামিক সুন্নী আকিদা ও আদর্শের অনুসারী হতে হবে এবং মসজিদ কমিটির নিয়মশৃঙ্খলা মেনে চলতে হবে। মাসিক বেতন: আলোচনা সাপেক্ষে (যোগ্যতার ভিত্তিতে সম্মানজনক বেতন নির্ধারিত হবে)। মসজিদে থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীকে নিজের পূর্ণ জীবনবৃত্তান্ত (CV), শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং অভিজ্ঞতার সনদসহ আগামী ০৪/০৯/২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে নিচে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: আজিজুল হক সাদেক, আহ্বায়ক, নিয়োগ ব্যবস্থাপনা কমিটি, মোবাইল: ০১৭৩৯-৯৯২*** 🔒। যুবায়ের আহমদ, সদস্য সচিব, নিয়োগ ব্যবস্থাপনা কমিটি, মোবাইল: ০১৭০৪-০১৯*** 🔒 (WhatsApp)।
যোগাযোগ: ০১৭৩৯-৯৯২*** 🔒, ০১৭০৪-০১৯*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ