পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – মধ্যম গোসাইপুর, ফুলগাজী, ফেনী – হাদিয়া আলোচনা সাপেক্ষে

ঐতিহ্যবাহী মধ্যম গোসাইপুর বাইতুল আমান জামে মসজিদের জন্য ১ জন খতিব নিয়োগ করা হবে। ঠিকানা: মধ্যম গোসাইপুর বাইতুল আমান জামে মসজিদ, ফুলগাজী, ফেনী। যোগ্যতা: দাওরা/কামিল/সমমান। মুফতি ও হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার। বিশুদ্ধ ও সুন্দর কোরআন তেলাওয়াতে পারদর্শী হতে হবে। আরবি ভাষায় কথা বলা এবং আরবিতে খুতবা প্রস্তুত ও প্রদানের যোগ্যতা থাকতে হবে। কোরআন-সুন্নাহর আলোকে সমসাময়িক বিষয় নিয়ে যুগোপযোগী আলোচনা করার যোগ্যতা ও মেজাজ থাকতে হবে। অভিজ্ঞতা: ইমামতি ও বয়ানের কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৩৫ বছর বা তদূর্ধ্ব। হাদিয়া: যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে সম্মানজনক হাদিয়া প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ২ কপি ছবি ও অভিজ্ঞতার প্রমাণপত্রসহ সরাসরি মসজিদে এসে আবেদন জমা দিতে হবে। যোগাযোগ: মাওলানা আব্দুল মতিন, আহ্বায়ক, ইমাম-খতিব নিয়োগ কমিটি।
যোগাযোগ: ০১৮২৪-৯০৮*** 🔒, ০১৮১৯-৩৩০*** 🔒, ০১৮১৪-৭৯৫*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ