পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – এন ব্লক, ৩ নং সেক্টর, আফতাবনগর, বাড্ডা, ঢাকা, ঢাকা বিভাগ – মাসিক হাদিয়া আলোচনা সাপেক্ষে

এস এম কামাল জামে মসজিদ (এন ব্লক, ৩ নং সেক্টর, আফতাবনগর, বাড্ডা, ঢাকা, ঢাকা বিভাগ)-এর সার্বিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে একজন সৎ, যোগ্য, দায়িত্বশীল ও অভিজ্ঞ মুয়াজ্জিন জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে নিম্নোক্ত বিষয়ে যোগ্যতাসম্পন্ন হতে হবে: অবশ্যই পূর্ণ কুরআনের হাফেজ হতে হবে এবং সম্পূর্ণ ইয়াদ থাকতে হবে। তারাবির নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। মুয়াজ্জিন হিসেবে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন। শ্রুতিমধুর কণ্ঠে আজান, তিলাওয়াতের সক্ষমতা থাকতে হবে এবং বিভিন্ন সুর/লাহানে আজান দিতে পারদর্শী হতে হবে। নামাজের ইমামতির ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। মসজিদের নিয়ম-কানুন, শৃঙ্খলা ও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার মানসিকতা থাকতে হবে। আমানতদারিতা, সময়ানুবর্তিতা, উত্তম আখলাক ও দায়িত্বশীলতাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। মাসিক হাদিয়া ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে সন্তোষজনকভাবে নির্ধারণ করা হবে। সাক্ষাৎকারের সময় যা সঙ্গে আনতে হবে: পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), সকল একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ এলাকার চেয়ারম্যান/স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি। যোগাযোগের শেষ সময়: ৫/১০/২০২৬ (সোমবার)। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। মোবাইল/হোয়াটসঅ্যাপ: ০১৭১৫০২৬*** 🔒, ০১৮৩৩৬১৭*** 🔒 (মসজিদ উপদেষ্টা)।
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →