পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
পুরুষ মাদ্রাসার নিয়োগ

সহকারী শিক্ষক (হিফজ) নিয়োগ বিজ্ঞপ্তি | ঠিকানা: আলমশাহ পাড়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগ | বেতন: ১৭,০০০ টাকা

এসএসটিএস (SSTS), বাংলাদেশ কর্তৃক পরিচালিত মারকাযুল ইমাদী, আলমশাহ পাড়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রামে হিফজ বিভাগে ১ জন পুরুষ সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নিয়োগটি স্থায়ী ভিত্তিতে প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলি: শিক্ষক হাফেজ মাওলানা হলে অগ্রাধিকার দেওয়া হবে। সহিহ-শুদ্ধ তেলাওয়াতের অধিকারী হতে হবে। তাজবিদে পারদর্শী হতে হবে। ইমাদ থাকতে হবে। সুযোগ-সুবিধা: বেতন ১৭,০০০ টাকা। প্রতি মাসের ৩০ তারিখে একাউন্টে বেতন প্রদান করা হবে। মাসিক ৫ দিন ছুটি। দুই ঈদে বেতনের অর্ধেক বোনাস। পরীক্ষার স্থান: আল-মী' তাহফিজুল কুরআন মাদরাসা, আব্দুল্লাহপুর থেকে আনজলিয়ার বাসে ঘটুর, সরকার বাড়ি, (কুয়েতি জামে মসজিদ), তুরাগ, উত্তরা, ঢাকা। নির্দেশনাবলি: আগ্রহীগণ নিজেদের তেলাওয়াতের ভিডিও এবং বায়োডাটা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যোগাযোগের পর সাক্ষাৎকারের সময় জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ। সাক্ষাৎকারের দিন ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ভোটার আইডি কার্ড, চারিত্রিক সনদপত্রসহ সকল পরীক্ষার পাশের সনদ ও নম্বরপত্রের ফটোকপি জমা দিতে হবে। নিয়োগসংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। একান্ত প্রয়োজন ছাড়া ফোন না দেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে। যারা সাক্ষাৎকারের সময় আসতে পারবেন, তারাই শুধু তেলাওয়াত পাঠাবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের যোগাযোগের জন্য আহ্বান জানানো হচ্ছে। হোয়াটসঅ্যাপ: ০১৭৩২৯৭৯*** 🔒, ০১৮২৯৭৯১*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →