পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

মুরাদিয়া-ই মোকাররম জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি

এতদ্বারা জানানো যাইতেছে যে, মসজিদ-ই মোকাররম জামে মসজিদের নিম্নে লিখিত যোগ্যতাসম্পন্ন একজন ইমাম ও খতিব নিয়োগ দেওয়া হবে। পদের নাম: ইমাম ও খতিব। বয়স: ন্যূনতম ৩২ বছর। বৈবাহিক অবস্থা: বিবাহিত। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত ও সুনামধন্য কওমি অথবা আলিয়া মাদরাসা থেকে হযরত মাওলানা দাওরায়ে হাদিস/কামিল পাস। দাওরায়ে হাদিস মুমতাজসহ প্রথম বিভাগে ও ২ বছর মেয়াদি ইফতা কোর্স সম্পন্ন মুফতি/তাফসির অথবা হাদিস বিভাগের মুফাসসির ও মুহাদ্দিস উচ্চতর অধ্যয়ন সম্পন্ন। অভিজ্ঞতা: পেশা ইমাম ও খতিব হিসেবে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। পরিপূর্ণ সুন্নতি পোশাক, সুমধুর কণ্ঠস্বর ও বাচনভঙ্গির অধিকারী হতে হবে। মাসিক বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীগণকে আগামী ৩০/০৬/২০২৬ ইং তারিখের মধ্যে ছবিসহ জীবনবৃত্তান্ত ও সকল সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপিসহ নিম্ন ঠিকানায় দরখাস্ত প্রেরণের জন্য অনুরোধ করা হলো। সাক্ষাৎকারের সময় অবশ্যই মূল সনদ সঙ্গে আনতে হবে। যোগাযোগ: ০১৭৩৩-১৬১***। স্বাক্ষরিত: আব্দুল জব্বার দেওয়ান, সভাপতি, মসজিদ-ই মোকাররম, মুরাদিয়া আবাসিক এলাকা, ৪ নং রোড, পূর্ব নাসিরাবাদ, পাঁচলাইশ, চট্টগ্রাম-৪২০৩।
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ