পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ

জেনারেল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা : আশুলিয়া, ঢাকা – মাসিক বেতন ২০,০০০ হাজার টাকা

একটি স্বনামধন্য মাদ্রাসার জন্য একজন দক্ষ, অভিজ্ঞ ও আমানতদার জেনারেল শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ঠিকানা : আশুলিয়া, ঢাকা। পদের নাম: জেনারেল শিক্ষক। ন্যূনতম স্নাতক (অনার্স) হতে হবে। নবম–দশম শ্রেণির ইংরেজি ও গণিতে অত্যন্ত দক্ষ হতে হবে। বাংলা বিষয় সুন্দরভাবে পড়ানোর সক্ষমতা থাকতে হবে। ইংরেজি Grammar, Writing, Translation ও Reading-এ ভালো দক্ষতা থাকতে হবে। নবম–দশম শ্রেণির গণিতের সম্পূর্ণ সিলেবাস ভালোভাবে পড়াতে সক্ষম হতে হবে। শিক্ষকতার ৩–৫ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। আরবি টাইপিংয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইসলামী লেবাসের অধিকারী হতে হবে। ছাত্রদের প্রতি স্নেহশীল, ধৈর্যশীল ও সুন্দর আচরণের অধিকারী হতে হবে। দীর্ঘমেয়াদে খেদমত করার মানসিকতা থাকতে হবে। নিয়োগের পূর্বে ডেমো ক্লাস নেওয়া হবে। মাসিক বেতন: ২০,০০০ হাজার টাকা। প্রতি বছর যোগ্যতা, আন্তরিকতা ও মেহনতের মূল্যায়নের ভিত্তিতে বেতন বৃদ্ধি করা হবে, ইনশাআল্লাহ। প্রতিদিন তিন বেলা মানসম্মত খাবার। সকাল ও সন্ধ্যায় চা-নাস্তার ব্যবস্থা। সপ্তাহে একদিন বিশেষ নাস্তার ব্যবস্থা। দুই ঈদে মূল বেতনের ৬০% বোনাস (ভবিষ্যতে বৃদ্ধি করা হবে, ইনশাআল্লাহ)। ইচ্ছুক হলে মাদ্রাসার পাশে পরিবারসহ বাসা ভাড়া নিয়ে থাকার সুযোগ। বছরে নির্ধারিত ৫টি বন্ধের পাশাপাশি অতিরিক্ত ২০ দিনের ছুটির ব্যবস্থা রয়েছে। প্রয়োজন অনুযায়ী ছুটিগুলো সপ্তাহে ১ দিন করে অথবা প্রতি মাসে ৩–৪ দিন করে কাটাতে পারবেন, ইনশাআল্লাহ। ১০ বছর নিষ্ঠার সঙ্গে খেদমত করলে মাদ্রাসার পক্ষ থেকে উমরাহ করানো হবে, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এ বছর মাদ্রাসার প্রধান বাবুর্চি সাহেবকে মাদ্রাসার পক্ষ থেকে উমরাহ করানো হয়েছে। আগ্রহী প্রার্থীদের ফোন না করে শুধুমাত্র WhatsApp-এ সিভি পাঠাতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করা হবে, ইনশাআল্লাহ।
যোগাযোগ: ০১৬০১২১৬*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ