পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

ইমাম/খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – গ্রামের মসজিদ --হাদিয়া ১০,০০০+ টাকা

একটি গ্রাম্য মসজিদের জন্য দায়িত্বশীল, আমল-আখলাকে উত্তম এবং অভিজ্ঞ ইমাম/খতিব প্রয়োজন। দায়িত্ব: পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ পড়ানো। সুযোগ-সুবিধা: মাসিক হাদিয়া ১০,০০০ টাকা+, তিন বেলা খাবারের ব্যবস্থা থাকবে, ইমামের থাকার জন্য আলাদা রুম দেওয়া হবে, এলাকায় রাজনৈতিক সহিংসতা বা বিশৃঙ্খলা নেই, ধর্মীয় মতাদর্শ বা মানহাজ-মাজহাব নিয়ে কোনো বিরোধ নেই (ইমাম নিজ নিজ মানহাজ/মাজহাব অনুসরণ করতে পারবেন), ইমামের অনুপস্থিতিতে মসজিদ কমিটির সভাপতি নিজে ইমামতি করেন এবং মসজিদের প্রয়োজনীয় দায়িত্ব পালন করেন (তিনি সাবেক মাদ্রাসার ছাত্র), গ্রাম্য, নিরিবিলি ও শান্ত পরিবেশ, মসজিদের পাশেই পাকা রাস্তা এবং কাছেই গ্রাম্য বাজার রয়েছে, মাঝারি আকারের মসজিদ, মুসল্লির সংখ্যা তুলনামূলক কম এবং মুসল্লিগণ অমায়িক ও সহযোগিতাপরায়ণ, আলোচনার মাধ্যমে সাপ্তাহিক/মাসিক ছুটির ব্যবস্থা করা যাবে, হাফেজ, মাওলানা বা মুফতি হওয়া বাধ্যতামূলক নয় তবে যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, একজন ভালো, দায়িত্বশীল ও অভিজ্ঞ ইমাম হলে সবচেয়ে ভালো হয়। আগ্রহী ও উপযুক্ত প্রার্থীগণ বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ (IMO/WhatsApp): এইচ এম আব্দুস সালাম, ০১৯১১১২৪*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →