পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – সুলাখালী, মতিগঞ্জ ইউনিয়ন, সোনাগাজী, ফেনী – সম্মানজনক হাদিয়া আলোচনা সাপেক্ষে

উত্তর সুলাখালী বাইতুল মামুর জামে মসজিদ কমপ্লেক্স, সুলাখালী, মতিগঞ্জ ইউনিয়ন, সোনাগাজী, ফেনীতে খতিব পদে জরুরি ভিত্তিতে একজন যোগ্য আলেম নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা: দাওরা/ফাজিল/কামিল পাশ হতে হবে। ক্বারী ও হাফেজদের অগ্রাধিকার। অভিজ্ঞতা: জুমার খুতবা প্রদান ও ইমামতির অভিজ্ঞতা থাকতে হবে। আখলাক: নামাজি, পরহেজগার ও সুন্নতের অনুসারী হতে হবে। কাজের ধরণ: জুমার খুতবা, কোরআন-হাদিসের দারস ও মসজিদের অন্যান্য দ্বীনি কার্যক্রম পরিচালনা। সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে সম্মানজনক হাদিয়া প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ইনবক্সে সিভি পাঠাতে বা সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হলো। আবেদন 06/09/2026 থেকে 16/09/2026 পর্যন্ত গ্রহণ করা হবে। মসজিদ কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। মসজিদ কমিটির পক্ষে নুরুল ইসলাম হারুন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), উত্তর সুলাখালী বাইতুল মামুর জামে মসজিদ কমপ্লেক্স, মতিগঞ্জ ইউনিয়ন, সোনাগাজী, ফেনী।
যোগাযোগ: 01811-520*** 🔒, 01811-142*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ