মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – রোড: ০৮, সেক্টর-৬, উত্তরা, ঢাকা-১২৩০, ঢাকা বিভাগ – বেতন আলোচনা সাপেক্ষে (আবাসিক সুবিধা রয়েছে)
উত্তরা সেক্টর-৬ বায়তুন নূর জামে মসজিদ, রোড: ০৮, সেক্টর-৬, উত্তরা, ঢাকা-১২৩০, ঢাকা বিভাগে জরুরী ভিত্তিতে ০১ জন মুয়াজ্জিন নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা: হাফেজ-ই-কোরআন, শুদ্ধ কোরআন তিলাওয়াত ও সুমধুর কণ্ঠে আযান দেওয়ার বিশেষ পারদর্শিতা থাকতে হবে। সনদপত্র: স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী প্রাপ্ত ফাজিল পাশ অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতার সনদধারী হতে হবে। অভিজ্ঞতা: ইমাম/মুয়াজ্জিন হিসাবে ন্যূনতম ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা: ন্যূনতম ৩০ (ত্রিশ) বছর। বৈবাহিক অবস্থা: বিবাহিত। বেতন ও সুবিধা: আলোচনা সাপেক্ষে (আবাসিক সুবিধা রয়েছে)। প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনের নিয়ম: ০২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র (NID) ও নাগরিকত্ব সার্টিফিকেট এবং পুর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) সহ আবেদনপত্র। আবেদনের শেষ তারিখ: ১২ অক্টোবর, ২০২৬ খ্রি.। আবেদনপত্র আগামী নির্ধারিত তারিখের মধ্যে মসজিদের অফিসে অথবা উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটি (রোড: ০৮, সেক্টর-৬, উত্তরা, ঢাকা-১২৩০) অফিসে সরাসরি জমা করতে হবে। বিশেষ দ্রষ্টব্য: আগ্রহী প্রার্থীকে অবশ্যই আযান এবং কুরআন তিলাওয়াত ভয়েস/ভিডিও রেকর্ড করে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে।
যোগাযোগ: ০১৭৩৮৯৯৮*** 🔒 (WhatsApp)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৭৩৮৯৯৮*** 🔒 (WhatsApp)
