পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

সুন্নি মতাদর্শের ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – উত্তর বুড়দেও থানা সদর, কোম্পানীগঞ্জ, সিলেট, সিলেট বিভাগ – হাদিয়া আলোচনা সাপেক্ষে

উত্তর বুড়দেও থানা সদর কেন্দ্রীয় জামে মসজিদের (কোম্পানীগঞ্জ, সিলেট, সিলেট বিভাগ) জন্য একজন সুন্নি মতাদর্শভিত্তিক, যোগ্য, অভিজ্ঞ ও প্রাজ্ঞ ইমাম-খতিব জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা: কামিল পাস (দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট থেকে 'ছাদিস/কারিয়ানা' পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)। আকিদা ও আমল: আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শের প্রতি সুদৃঢ় বিশ্বাস ও আমল থাকতে হবে। বয়ান ও খুতবা: কুরআন-সুন্নাহর আলোকে প্রাঞ্জল ও সুন্দর ভাষায় সাবলীল খুতবা ও ওয়াজ-নসিহত করার দক্ষতা থাকতে হবে। আচরণ: মসজিদের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সম্মানিত মুসল্লিদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার মানসিকতা থাকতে হবে। অভিজ্ঞতা: অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। হাদিয়া আলোচনা সাপেক্ষে। আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের সর্বপ্রথম WhatsApp-এর মাধ্যমে সংক্ষিপ্ত CV/জীবনবৃত্তান্ত এবং আপনার ৪-৫ মিনিটের ওয়াজ অথবা তিলাওয়াতের অডিও/ভিডিও পাঠাতে হবে। WhatsApp নম্বর: ০১৭৬৫৬৬৩*** 🔒। বিশেষ নির্দেশ: দয়া করে কেউ সরাসরি ফোন কল দিবেন না (শুধুমাত্র WhatsApp-এ মেসেজ ও ফাইল পাঠান)। প্রচারে: মসজিদ পরিচালনা কমিটি, উত্তর বুড়দেও থানা সদর কেন্দ্রীয় জামে মসজিদ।
যোগাযোগ: ০১৭৬৫৬৬৩*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →