পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

পাঞ্জেগানা ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: উত্তর আধার মানিক, কালভার্ট বাজারের পূর্বে – মাসিক হাদিয়া ৭,০০০ টাকা

উত্তর আধার মানিকের বাইতুসসালাম জামে মসজিদে জরুরি ভিত্তিতে ১ জন পাঞ্জেগানা ইমাম নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে পাঁচ ওয়াক্ত সালাতের আজান দেওয়া, নামাজের ইমামতি করা এবং মসজিদ দেখাশোনা ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করতে হবে। মাসিক হাদিয়া ৭,০০০ টাকা। পাশাপাশি থাকার সুব্যবস্থা, দৈনিক দুই বেলা খাবার ও নাশতা এবং দৈনিক ৫০ টাকা হাদিয়া দেওয়া হবে। রমজানে সূরা তারাবির ব্যবস্থা রয়েছে এবং এ সময় প্রায় ২৫,০০০ টাকা বা তার বেশি বোনাস দেওয়া হয়। হাফেজ, দাওরায়ে হাদিস বা ফাজিল পাস, পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন এবং বিবাহিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের উল্লেখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ: ০১৮১৫১৭৯*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →