পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – ইসলামপুর কেন্দ্রীয় শাহী মসজিদ, টঙ্গী, গাজীপুর – হাদিয়া আলোচনা সাপেক্ষে

ইসলামপুর কেন্দ্রীয় শাহী মসজিদের জন্য আহলে হক, সহীহ আকীদার, যোগ্য, অভিজ্ঞ ও উত্তম আখলাকের একজন খতিব নিয়োগ করা হবে। প্রার্থীকে দাওরায়ে হাদীস বা কামিল ডিগ্রিধারী হতে হবে। হাফেজ ও মুফতি, প্রশিক্ষণপ্রাপ্ত এবং ৫ বছরের ইমামতির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশুদ্ধ কোরআন তিলাওয়াত, সুকণ্ঠ, আরবি ও বাংলায় আকর্ষণীয় খুতবা পরিবেশনে পারদর্শী, বিবাহিত এবং বয়স ন্যূনতম ৩৫ বছর হতে হবে। হাদিয়া আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় ও সম্মানজনকভাবে প্রদান করা হবে। আবাসনের ব্যবস্থা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রতি বছর দুইটি ঈদ বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অভিজ্ঞতা ও চারিত্রিক সনদপত্রসহ আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। সাক্ষাৎকার ২০ জুলাই ২০২৬, সোমবার সকাল ১০টায় অত্র মসজিদে অনুষ্ঠিত হবে। যোগাযোগ: ০১৭২০৬৩৯***, ০১৬২৮২৫৮***
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ