পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি

ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি
━━━━━━━━━━━━━━━
মুয়াজ্জিন নিয়োগ
উপযুক্ত হাদিয়া প্রদানে এক(০১) জন পেশ ইমাম ও এক (০১) জন অভিজ্ঞতা সম্পন্ন মুয়াজ্জিন আবশ্যক 🔊🔊
কক্সবাজার জেলাস্থ চকরিয়া উপজেলাধীন সাহারবিল ইউনিয়নের ২নং ওয়ার্ড এ সাহারবিল পশ্চিম নয়াপাড়া জামে মসজিদের জন্য জরুরী ভিত্তিতে ১ জন পেশ ইমাম ও ১ জন মুয়াজ্জিন আবশ্যক।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৬শে জুন ২৬ইং রোজ: শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় পশ্চিম নয়াপাড়া জামে মসজিদ -এ স্বশরীরে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ করা হলো।
📢নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে উপস্থিত সকলের সামনে রেজাল্ট প্রকাশ করা হবে।
পেশ ইমামের যোগ্যতা:
১.আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই ৩০ বছরের ঊর্ধ্বে হতে হবে।
২.বয়স প্রমাণের জন্য আগ্রহী প্রার্থীগণকে এন আই ডি কার্ড /জন্ম সনদের মূলকপি সাথে করে নিয়ে আসতে হবে। (১ কপি ফটোকপি আবশ্যক)
৩.সহিহ, সুন্দর ও সাবলীল কণ্ঠে কোরআন তেলাওয়াত হতে হবে।
৪. ফাজিল/ কামেল পাশ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
মুয়াজ্জিনের যোগ্যতা:
১.সু্ন্দর ও সুরালো কন্ঠে আযান প্রদান।
২.সহিহ,শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত।
৩.পূর্বে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
সুযোগ সুবিধা:
১.মসজিদ কমিটি থাকার সু ব্যবস্থা করে দিবেন।
২.চাকরি স্হায়ীকরণের সুবিধা।
৩.উপযুক্ত বেতন ও প্রতি ২ ঈদে বোনাস প্রদান।
৪.সময় উপযোগী ছুটির ব্যবস্থা।
যোগাযোগ:
পরিচালনা কমিটি
জনাব, ইসহাক আহমদ (সভাপতি)
০১৮২৩-৯৭৩***
জনাব.ছাবের আহমদ (সাধারণ সম্পাদক)
০১৮১২৯৯৫***
জনাব,হোছাইন মোহাম্মদ বুলবুল (কোষাধ্যক্ষ)
০১৮১৬০১৯***
জনাব,ছাদেকুর রহমান ( সহ.কোষাধ্যক্ষ )
০১৮৪০২৯৩***
স্হান:
সাহারবিল পশ্চিম নয়াপাড়া জামে মসজিদ
২নং ওয়ার্ড, সাহারবিল,
চকরিয়া,কক্সবাজার।
(সকলকে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি )
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ