একজন প্রধান শিক্ষক (হিফজ বিভাগ) ও নাজিমে তালিমাত নিয়োগ বিজ্ঞপ্তি – হাদিয়া আলোচনা সাপেক্ষে
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। নিজের মাদরাসার জন্য দীর্ঘদিন পর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছি। আমাদের মাদরাসার হিফজ বিভাগের সার্বিক পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে একজন মাশকে পারদর্শী, মেহনতি, মিষ্টভাষী, আমলী ও দায়িত্বশীল হাফেজ সাহেব হুজুর প্রয়োজন। পদের নাম: ১। প্রধান শিক্ষক, হিফজ বিভাগ, ২। নাজিমে তালিমাত। প্রত্যাশিত যোগ্যতা ও গুণাবলি: মাশকে পারদর্শী ও হিফজের মানোন্নয়নে দক্ষ হতে হবে, ছাত্রদের প্রতি দরদি, ধৈর্যশীল ও যত্নবান হতে হবে, আমল-আখলাক, আচার-আচরণ ও ব্যক্তিত্বে উত্তম হতে হবে, মিষ্টভাষী, মেহনতি, সময়নিষ্ঠ ও দায়িত্বশীল হতে হবে, হিফজ বিভাগের পাশাপাশি শিক্ষাব্যবস্থা ও শৃঙ্খলা রক্ষায় দক্ষতা থাকতে হবে। আমরা এমন একজন দ্বীনদার ও যোগ্য অভিভাবকসুলভ ব্যক্তিত্ব খুঁজছি, যিনি আন্তরিকতা ও আমানতদারির সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং ছাত্রদের ইলম, আমল ও আখলাক গঠনে ভূমিকা রাখবেন, ইনশাআল্লাহ। আগ্রহী ও যোগ্য হাফেজ সাহেবগণ যোগাযোগ করুন, inbox-এ যোগাযোগ করা যাবে। বিশ্বস্ত ও উপযুক্ত কোনো হাফেজ সাহেবের সন্ধান জানা থাকলে পোস্টটি শেয়ার করে সহযোগিতা করার অনুরোধ রইল। জাযাকুমুল্লাহু খাইরান। হাদিয়া আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ: ০১৭৭১২১৮*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৭৭১২১৮*** 🔒
