পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ

হিফজ বিভাগের হাফেজ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – কাঁঠালবাগান, কলাবাগান, ঢাকা – হাদিয়া ১৮,০০০–২০,০০০ টাকা

আল-আমিন হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের জন্য জরুরি ভিত্তিতে একজন যোগ্য, অভিজ্ঞ, আমানতদার ও দায়িত্বশীল হাফেজ সাহেব নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে কুরআন মাজীদ পূর্ণ হিফজ সম্পন্নকারী হতে হবে; দাওরায়ে হাদিস সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। মশকে পারদর্শী এবং ছাত্রদের মশক করানোর দক্ষতা থাকতে হবে। হিফজ বিভাগের ছাত্রদের পড়ানো ও তদারকির অভিজ্ঞতা এবং হুফ্ফাজ ট্রেনিং সম্পন্নকারী হলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। মাখরাজ, তাজবিদ ও সহিহ-শুদ্ধ তিলাওয়াতে দক্ষতা, ছাত্রদের প্রতি আন্তরিকতা, ধৈর্যশীলতা, দায়িত্বশীলতা, উত্তম আখলাক ও দ্বীনি মানসিকতা থাকা আবশ্যক। কোনো যোগ্য বুজুর্গ/আহলুল্লাহর সোহবত-ইয়াফতাহ হলে বিশেষভাবে ভালো হবে। হাদিয়া: যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ও আমল-আখলাকের ভিত্তিতে আনুমানিক ১৮,০০০–২০,০০০ টাকা; দুই ঈদে বেতনের সমপরিমাণ পূর্ণ বোনাস প্রদান করা হবে। যোগ্যতা ও অভিজ্ঞতা ভালো হলে হাদিয়া ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হবে ইনশাআল্লাহ। ঠিকানা: আল-আমিন রোড, গ্রীন রোড, কাঁঠালবাগান, কলাবাগান, ঢাকা-১২০৫। আগ্রহী প্রার্থীরা ০১৩০৯৫৮৭*** 🔒 নম্বরে WhatsApp-এ ভিডিও তিলাওয়াত ও বায়োডাটা পাঠাবেন; পছন্দ হলে মাদ্রাসা কর্তৃপক্ষ নিজ উদ্যোগে যোগাযোগ করবে। উক্ত নম্বরে ফোন বা WhatsApp কল না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: ০১৩০৯৫৮৭*** 🔒 (WhatsApp)।
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ