পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
পুরুষ মাদ্রাসার নিয়োগ

আহলে হাদীস/সালাফি আদর্শের প্রতিষ্ঠানে হিফজ বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – টেঙ্গুরিয়াপাড়া, বাসাইল, টাঙ্গাইল – সম্মানী ১১,০০০–১২,০০০ হাজার টাকা

আল্লামা আব্দুল্লাহেল কাফী আল-কোরায়শী রহ. দারুল হাদীস একাডেমি, টেঙ্গুরিয়াপাড়া, বাসাইল, টাঙ্গাইলে সহকারী শিক্ষক (হিফজ বিভাগ) পদে একজন হাফেজ শিক্ষক আবশ্যক। কাজের মেয়াদ সর্বনিম্ন ২ (দুই) বছর খেদমত করার মানসিকতা থাকতে হবে। এটি একটি আহলে হাদীস/সালাফি আদর্শের প্রতিষ্ঠান, তাই সালাফি হাফেজ সাহেবদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে হানাফি মাজহাবের হাফেজগণও আবেদন করতে পারবেন এবং তারা নিজ নিজ মাজহাব অনুযায়ী আমল করতে পারবেন। বিশেষ শর্ত: পান, জর্দা বা কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্যে অভ্যস্ত ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই। সম্মানী ১১,০০০—১২,০০০ হাজার টাকা (আলোচনা সাপেক্ষে)। আগ্রহী প্রার্থীদের সরাসরি ফোন না দিয়ে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আপনার তিলাওয়াতের অডিও/ভিডিও এবং সিভি (CV) পাঠাবেন। তিলাওয়াত পছন্দ হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে, ইন শা আল্লাহ।
যোগাযোগ: অধ্যক্ষ ০১৭২২৮৭০*** 🔒 (WhatsApp)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →