একজন অভিজ্ঞ ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা আড়াইহাজার, নারায়ণগঞ্জ – বেতন আলোচনা সাপেক্ষে
আড়াইহাজার, নারায়ণগঞ্জের একটি সুন্দর, বৃহৎ ও সুশৃঙ্খল মসজিদের জন্য একজন যোগ্য, অভিজ্ঞ, আমলদার ও সুমধুর কণ্ঠের ইমাম ও খতিব নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে পবিত্র কুরআনুল কারিম বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে সক্ষম হতে হবে এবং ইমামতি ও জুমার খুতবা প্রদানে দক্ষ হতে হবে। কুরআন, হাদিস, ফিকহ ও ইসলামী শরিয়াহ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান, উত্তম চরিত্র, মার্জিত আচরণ এবং ইসলামী আদর্শের অনুসারী হতে হবে। পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মুসল্লিদের সঙ্গে সুন্দর ব্যবহার এবং মসজিদের সার্বিক পরিবেশ বজায় রাখার মানসিকতা থাকতে হবে। যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী সম্মানজনক মাসিক বেতন এবং উপযুক্ত আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের যোগাযোগ করার অনুরোধ করা হলো।
যোগাযোগ: 01811992*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: 01811992*** 🔒
